Chicken Rezala
কাজু পেস্ট : ২ টেবিল চামচ চিনি -নুন স্বাদ মত পোস্ত বাটা : ১ চামচ : কাঁচা লঙ্কা কুচি 2টি দই : ২০০ গ্রাম গরম মশলা : গোটা গরম মসলা গুড়ো 1 চামচ জায়ফল জয়িত্রি গুড়ো 1চামচ তেজ পাতা : ২ টো শুকনো লঙ্কা 4/5 প্রণালী চিকেন টা দই, নুন, গোলমরিচ, আদা রসুন বাটা এক চামচ ,পিয়াজ 1 চামচ দিয়ে মেরিনেট করে দু ঘন্টা (এর বেশি সময় ও রাখতে পারেন) রেখে দিতে হবে । কড়া তে একটু ঘি দিয়ে গোটা গরম মশলা তেজ পাতা দাও । বেশ গন্ধ বের হলে পেয়াজ পেস্ট দিয়ে দাও , ভাজা হোয় গেলে আদা রসুন এর পেস্ট ১ চামচ দিয়ে ভালো করে কষে নিতে হবে। তেল বা ঘি টা ওপরে এসে গেলে এবার মেরিনেট করা চিকেন দিয়ে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে ১০ মিনিট কম আঁচে রান্না করতে হবে ,১০ মিনিট পর বাদাম ও পোস্ত বাটা, দুটি কাচা লঙ্কা কুচি , এক চামচ গোলমরিচ এর গুড়ো দিয়ে নাড়াচাড়া করে আবার ঢাকা দিয়ে ৫/৭ মিনিট cook করতে হবে, খুব ঘন হয়ে গেলে একটু জল দিতে পারো । ৫মিনিট পর চিকেন সেদ্ধ হয়ে এলে এক চামচ গোলাপ জল , এক চামচ কেওড়া জল , ১ চামচ চিনি - টেস্ট করে দরকার মনে হলে অল্প লবণ দিয়ে দিতে হবে । একটা অন্য পাত্রে ১ চামচ ঘি গরম করে তাতে শুকনা মরিচ ও পেয়াজ এর কুচি একটু লাল করে ভেজে ওপরে দিয়ে দাও । ৩/৪ মিনিট ঢেকে রাখলেই রেডি আমাদের চিকেন রেজালা ।
Comments
Post a Comment