মোচার ঘণ্ট চিংড়ি দিয়ে

♥️ মোচার ঘণ্ট ♥️

উপকরণ: ১. মোচা ও আলু
                ২. ছোলা (ভেজানো)
                ৩. চিংড়ি এবং কাঁচা লঙ্কা
                ৪. পেঁয়াজ কুচি, আদা ও রসুন বাটা
                ৫. হলুদ, জিরে, লঙ্কার গুঁড়ো
                ৬. গোটা জিরে ও গোটা গরম মশলা
                ৭. লবন, চিনি, সরষের তেল ও ঘি
                 
প্রণালী:  মোচা কেটে কিছুক্ষণ জলে ভিজিয়ে রাখতে হবে। তারপর মোচা সেদ্ধ করার সময় ছোলা ও লবন দিয়ে সেদ্ধ করতে হবে। আলু ছোট করে কেটে ভেজে নিতে হবে। সরষের তেলে জিরে ও গোটা গরম মশলা ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি ও আদা, রসুন বাটা এবং কাঁচা লঙ্কা দিয়ে কষাতে হবে। চিংড়ি মাছ দিয়েও কষাতে হবে। এবার হলুদ, জিরে, গরম মশলা ও লঙ্কা গুঁড়ো দিয়ে কষাতে হবে। তারপর সেদ্ধ মোচা দিয়ে লবন ও চিনি দিয়ে কষাতে হবে। তারপর ভাজা আলু দিয়ে রান্না করতে হবে। নামানোর আগে ঘি ছড়িয়ে দিতে হবে।

Comments