chiken kasha

চিকেন কষা

উপকরণ:-

৫০০ গ্রাম চিকেন
২ টি বড়ো সাইজের পেঁয়াজ কুচি
১ টি বড়ো সাইজের টমেটো কুচি
২ টেবিল চামচ আদা রসুন বাটা
১ চা চামচ হলুদ গুঁড়ো
১ চা চামচ লঙ্কা গুঁড়ো
১ চা চামচ জিরে গুঁড়ো
১ চা চামচ ধনে গুঁড়ো
১/২ চা চামচ গরম মশলা গুঁড়ো
১/২ চা চামচ চিনি
৫০ মিলি সর্ষের তেল
স্বাদ অনুযায়ী লবণ
২ টি এলাচ
২ টি লবঙ্গ
১ টুকরো দারুচিনি
১ টি তেজপাতা
২ টেবিল চামচ টকদই

প্রণালী:-

চিকেন পরিষ্কার করে ধুয়ে ১/২ চা চামচ হলুদ গুঁড়ো আর টকদই মাখিয়ে ম্যারিনেট করে রাখুন ১ঘণ্টা।

কড়াইতে তেল গরম করে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে তারপর পেঁয়াজ কুচি দিয়ে লালচে করে ভাজতে থাকুন।ভাজা হয়ে আসলে তেলের মধ্যেই লঙ্কা গুঁড়ো দিয়ে মেশানোর পর আদা,রসুন বাটা, টমেটো কুচি স্বাদ অনুযায়ী লবণ,হলুদ গুঁড়ো,জিরে গুঁড়ো,ধনে গুঁড়ো,গরম মশলা গুঁড়ো,চিনি দিয়ে দিন।

মশলা থেকে তেল ছেড়ে আসলে ম্যারিনেট করা চিকেন টা দিয়ে অল্প আঁচে বেশ সময় নিয়ে কষাতে থাকুন।

প্রায় ১৫ মিনিট কষানোর পরিমাণ মত জল ঢেলে দিন আর ঢাকা দিয়ে মাঝারি আঁচে রান্না করুন যতক্ষণ না চিকেন সম্পূর্ণভাবে সিদ্ধ হয়ে আসে।
গ্যাস বন্ধ করে ,
উপরে গরম মসলার গুঁড়া দিয়ে নেড়েচেড়ে ঢাকা দিয়ে 5 মিনিট রেখে পরিবেশন করুন।

Comments