মাছের কালিয়া
💜মাছের কালিয়া সবথেকে বেশি স্বাদের-কম তেল মসলাযুক্ত‼️macher Kalia
উপকরণ ও প্রণালী
🔹550 গ্রাম কাতলা মাছ
🔹1 চা চামচ হলুদ
🔹1 চা-চামচ লবণ
🔹মাছ ভাজার জন্য প্রয়োজনীয় তেল
** মাছে লবণ হলুদ মাখিয়ে 10 মিনিটের জন্য মেরিনেট করে রাখতে হবে
** মাছ লাল লাল করে ভেজে নিতে হবে
🔹100 গ্রাম পেঁয়াজ
** পেঁয়াজ ভেজে বেরেস্তা তৈরি করে নিতে হবে
ফোরনের তেল মসলা:
🔹2 টেবিল চামচ সরিষার তেল
🔹এক চা চামচ ঘি
🔹4gram গোটা গরম মসলা
🔹চারটি শুকনো লঙ্কা
🔹চারটি তেজপাতা
🔹হাফ চা চামচ গোটা জিরে
🔹কুড়ি গ্রাম আদা
🔹150 গ্রাম পেঁয়াজ
** আদা ও পেঁয়াজ পেস্ট করে নিতে হবে
গুঁড়ো মসলার মিশ্রণ:
🔹হাফ চা চামচ হলুদ গুঁড়ো
🔹হাফ চা চামচ জিরা গুঁড়ো
🔹হাফ চা চামচ লঙ্কাগুঁড়ো
🔹1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো
অন্যান্য উপকরণ:
🔹6 থেকে 8 টি কাঁচা লঙ্কা
🔹50 গ্রাম টক দই
🔹একটা বড় টমেটো কুচি
🔹 হাফ চা চামচ শাহী গরম মসলার গুঁড়ো
** ফোরনের তেল মশলা দিয়ে ফোড়ন রেডি হয়ে যাবার পর➡️ পেঁয়াজ আদার পেস্ট➡️ মসলা কষিয়ে শুকনো শুকনো হবার পর➡️ সমস্ত গুঁড়ো মসলা ➡️ অল্প অল্প জল দিয়ে দিয়ে গুঁড়ো মসলার গন্ধ যাওয়া পর্যন্ত মসলা কষাতে হবে➡️ চিনি ,লবণ ও টমেটো দিয়ে মসলা কষাতে হবে যতক্ষণ না টমেটো গলে যায়➡️ টক দই➡️ মসলা থেকে তেল ছেড়ে যাওয়া পর্যন্ত কষাতে হবে➡️500 ml গরম জল➡️ ঝোল ফুটতে শুরু করলে➡️ কাঁচা লঙ্কা, ভেজে রাখা মাছ ও বেরেস্তা দিয়ে ফোটাতে হবে পাঁচ মিনিটের মত➡️ শাহি গরম মসলার গুঁড়ো➡️ হাফ মিনিট রান্না করে ➡️আঁচ নিভিয়ে ➡️পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিতে হবে➡️ তারপর গরম গরম ভাতের সাথে পরিবেশন করতে হবে❤
Comments
Post a Comment