গলদা চিংড়ি ভাপা

মহা নবমী স্পেশাল 
             গলদা চিংড়ি ভাপা ❤️😋
            ===============
উপকরণ: গলদা চিংড়ি , সর্ষে বাটা , নারকেল বাটা, কাঁচালঙ্কা 4/5 টা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, অল্প একটু টকদই , নুন ও সর্ষের তেল ।
প্রনালী : চিংড়ি ধুয়ে, পরিষ্কার করে নিয়ে সমস্ত উপাদান ওতে মাখাতে হবে, এরপর কাঁচা লংকা দিয়ে ও সর্ষেরতেল মাখিয়ে নিতে হবে । একটা কড়াই তে এক কাপ জল নিয়ে, 
টিফিন বক্সে সমস্ত মশলা দিয়ে মাখানো চিংড়ি মাছ ভরে, বক্স ঢেকে,১০-১৫ মিনিট জলে ভাপাতে হবে।
তারপর কড়াই তেই প্রায় আরো ১০-১৫ মিনিট রেখে, টিফিন বাক্স খুলে গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন ।

Comments